ইদিলপুরেতে বাস নরহরি শর্মা | idilpurete bas norohori shorma Getting your Trinity Audio player ready... ইদিলপুরেতে বাস নরহরি শর্মা, হঠাৎ খেয়াল গেল যাবেই সে বর্মা। দেখবে-শুনবে কে যে তাই নিয়ে ভাবনা, রাঁধবে বাড়বে, দেবে গোরুটাকে জাবনা– সহধর্মিণী নেই, খোঁজে সহধর্মা। গেল তাই খণ্ডালা, গেল তাই অণ্ডালে, মহা রেগে গাল দেয় রেলগাড়ি-চণ্ডালে, সাথি খুঁজে সে বেচারা কী গলদ্ঘর্মা– বিস্তর ভেবে শেষে গেল সে কোডর্মা। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 342