আসন্ন আঁধারে | Asonno Adhare Getting your Trinity Audio player ready... নিশুতি রাতের বুকে গলানো আকাশ ঝরে –দুনিয়ায় ক্লান্তি আজ কোথা?নিঃশব্দে তিমির স্রোত বিরক্ত-বিস্বাদেপ্রগল্ভ আলোর বুকে ফিরে যেতে চায়।-তবে কেন কাঁপে ভীরু বুক?স্বেদ-সিক্ত ললাটের শেষ বিন্দুটুকুপ্রখর আলোর সীমা হতেবিচ্ছিন্ন করেছে যেন সাহারার নীরব ইঙ্গিতে।কেঁদেছিল পৃথিবীর বুক।গোপনে নির্জনেধাবমান পুঞ্জ পুঞ্জ নক্ষত্রের কাছেপেয়েছিল অতীত বারতা?মেরুদণ্ড জীর্ণ তবু বিকৃত ব্যথায়বার বার আর্তনাদ করেআহত বিক্ষত দেহ, -মুমূর্ষু চঞ্চল,তবুও বিরাম কোথা ব্যগ্র আঘাতের।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 137