আশ্চর্য | Ashchorjo Getting your Trinity Audio player ready... নিরীহ কলম, নিরীহ কালি,নিরীহ কাগজে লিখিল গালি–“বাঁদর বেকুব আজব হাঁদাবকাট্ ফাজিল অকাট্ গাধা।”আবার লিখিল কলম ধরিবচন মিষ্টি, যতন করি–“শান্ত মানিক শিষ্ট সাধুবাছারে, ধনরে লক্ষ্মী যাদু।”মনের কথাটি ছিলো যে মনে,রটিয়া উঠিল খাতার কোণে,আঁচরে আঁকিতে আখর ক’টিকেহ খুশি, কেহ উঠিল চটি!রকম রকম কালির টানেকারো কারো অশ্রু আনে,মারে না, ধরে না, হাঁকে না বুলিলোকে হাসে কাঁদে কি দেখি ভুলি?শাদায় কালোয় কি খেলা জানে?ভাবিয়া ভাবিয়া না পাই মানে।-সুকুমার রায় Post Views: 342