বঙ্গের দিগন্ত ছেয়ে বাণীর বাদল

বহে যায় শতস্রোতে রসবন্যাবেগে;

কভু বজ্রবহ্নি কভু স্নিগ্ধ অশ্রুজল

ধ্বনিছে সংগীতে ছন্দে তারি পুঞ্জমেঘে;

বঙ্কিম শশাঙ্ককলা তারি মেঘজটা

চুম্বিয়া মঙ্গলমন্ত্রে রচে স্তরে স্তরে

সুন্দরের ইন্দ্রজাল; কত রশ্মিচ্ছটা

প্রত্যুষে দিনের অন্তে রাখে তারি ‘পরে

আলোকের স্পর্শমণি। আজি পূর্ববায়ে

বঙ্গের অম্বর হতে দিকে দিগন্তরে

সহর্ষ বর্ষণধারা গিয়েছে ছড়ায়ে

প্রাণের আনন্দবেগে পশ্চিমে উত্তরে;

দিল বঙ্গবীণাপাণি অতুলপ্রসাদ,

তব জাগরণী গানে নিত্য আশীর্বাদ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago