আশীর্বাদ | ashirbad 4 Getting your Trinity Audio player ready... শ্রীমান অতুলপ্রসাদ সেনকরকমলে —বঙ্গের দিগন্ত ছেয়ে বাণীর বাদলবহে যায় শতস্রোতে রসবন্যাবেগে;কভু বজ্রবহ্নি কভু স্নিগ্ধ অশ্রুজলধ্বনিছে সংগীতে ছন্দে তারি পুঞ্জমেঘে;বঙ্কিম শশাঙ্ককলা তারি মেঘজটাচুম্বিয়া মঙ্গলমন্ত্রে রচে স্তরে স্তরেসুন্দরের ইন্দ্রজাল; কত রশ্মিচ্ছটাপ্রত্যুষে দিনের অন্তে রাখে তারি ‘পরেআলোকের স্পর্শমণি। আজি পূর্ববায়েবঙ্গের অম্বর হতে দিকে দিগন্তরেসহর্ষ বর্ষণধারা গিয়েছে ছড়ায়েপ্রাণের আনন্দবেগে পশ্চিমে উত্তরে;দিল বঙ্গবীণাপাণি অতুলপ্রসাদ,তব জাগরণী গানে নিত্য আশীর্বাদ। রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 113