আশিস-গ্রহণ | ashish grohon Getting your Trinity Audio player ready... চলিয়াছি রণক্ষেত্রে সংগ্রামের পথে।সংসারবিপ্লবধ্বনি আসে দূর হতে।বিদায় নেবার আগে, পারি যতক্ষণপরিপূর্ণ করি লই মোর প্রাণমননিত্য-উচ্চারিত তব কলকণ্ঠস্বরেউদার মঙ্গলমন্ত্রে–হৃদয়ের ‘পরেলই তব শুভস্পর্শ, কল্যাণসঞ্চয়।এই আশীর্বাদ করো, জয়পরাজয়ধরি যেন নম্রচিত্তে করি শির নতদেবতার আশীর্বাদী কুসুমের মতো।বিশ্বস্ত স্নেহের মূর্তি দুঃস্বপ্নের প্রায়সহসা বিরূপ হয়–তবু যেন তায়আমার হৃদয়সুধা না পায় বিকার,আমি যেন আমি থাকি নিত্য আপনার।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 86