রবীন্দ্রনাথ ঠাকুর

আলোকে আসিয়া এরা লীলা করে যায় | aloke asiya era lila kore jay

আলোকে আসিয়া এরা লীলা করে যায়,

      আঁধারেতে চলে যায় বাহিরে।

ভাবে মনে, বৃথা এই আসা আর যাওয়া,

      অর্থ কিছুই এর নাহি রে।

      কেন আসি, কেন হাসি,

      কেন আঁখিজলে ভাসি,

কার কথা বলে যাই, কার গান গাহি রে–

      অর্থ কিছুই তার নাহি রে।

ওরে মন, আয় তুই সাজ ফেলে আয়,

      মিছে কী করিস নাট-বেদীতে।

বুঝিতে চাহিস যদি বাহিরেতে আয়,

      খেলা ছেড়ে আয় খেলা দেখিতে।

             ওই দেখ্‌ নাটশালা

             পরিয়াছে দীপমালা,

সকল রহস্য তুই চাস যদি ভেদিতে

      নিজে না ফিরিলে নাট-বেদীতে।

নেমে এসে দূরে এসে দাঁড়াবি যখন–

      দেখিবি কেবল, নাহি খুঁজিবি,

এই হাসি-রোদনের মহানাটকের

             অর্থ তখন কিছু বুঝিবি।

                   একের সহিত একে

                   মিলাইয়া নিবি দেখে,

বুঝে নিবি, বিধাতার সাথে নাহি  যুঝিবি–

      দেখিবি কেবল, নাহি খুঁজিবি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago