ঈশ্বর থাকেন জলে তাঁর জন্য বাগানে পুকুর আমাকে একদিন কাটতে হবে। . আমি একা… ঈশ্বর থাকুন কাছে, এই চাই–জলেই থাকুন! . জলের শান্তিটি তাঁর চাই, আমি, এমনই বুঝেছি কাছাকাছি থাকলে শুনি মানুষের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখাই দায় . তিনি তো মানুষ নন! তা ছাড়াও, দূরের বাগানে –থাকলে, শূন্য দূরত্বও আমাদের সম্পর্ক বাঁচাবে।