আপন- পিয়াসী | Apon Piasi Getting your Trinity Audio player ready... আমার আপনার চেয়ে আপন যে জনখুঁজি তারে আমি আপনায়,আমি শুনি যেন তার চরণের ধ্বনিআমারি তিয়াসী বাসনায়।। আমারই মনের তৃষিত আকাশেকাঁদে সে চাতক আকুল পিয়াসে,কভু সে চকোর সুধা-চোর আসেনিশীথে স্বপনে জোছনায়।। আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম,অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলি-উজল অভিরাম।। আমারই রচিত কাননে বসিয়াপরানু পিয়ারে মালিকা রচিয়া,সে মালা সহসা দেখিনু জাগিয়া,আপনারি গলে দোলে হায়।।-কাজী নজরুল ইসলাম Post Views: 148