আদুরে পুতুল | Adurey Putul Getting your Trinity Audio player ready... যাদুরে আমার আদুরে গোপাল, নাকটি নাদুস থোপ্না গাল,ঝিকিমিকি চোখ মিট্মিটি চায়, ঠোঁট দুটি তায় টাট্কা লাল ।মোমের পুতুল ঘুমিয়ে থাকুক্ দাঁত মেলে আর চুল খুলে-টিনের পুতুল চীনের পুতুল কেউ কি এমন তুলতুলে ?গোব্দা গড়ন এমনি ধরন আব্দারে কেউ ঠোঁট ফুলোয় ?মখমলি রং মিষ্টি নরম- দেখ্ছ কেমন হাত বুলোয় !বল্বি কি বল্ হাব্লা পাগল আবোল তাবোল কান ঘেঁষে,ফোক্লা গদাই যা বলবি তাই ছাপিয়ে পাঠাই “সন্দেশে” ।-সুকুমার রায় Post Views: 432