আত্মসমর্পণ | atmosomorpon 2 Getting your Trinity Audio player ready... তোমার আনন্দগানে আমি দিব সুরযাহা জানি দু-একটি প্রীতি-সুমধুরঅন্তরের ছন্দোগাথা; দুঃখের ক্রন্দনেবাজিবে আমার কণ্ঠ বিষাদবিধুরতোমার কণ্ঠের সনে; কুসুমে চন্দনেতোমারে পূজিব আমি; পরাব সিন্দূরতোমার সীমন্তে ভালে; বিচিত্র বন্ধনেতোমারে বাঁধিব আমি, প্রমোদসিন্ধুরতরঙ্গেতে দিব দোলা নব ছন্দে তানে।মানব-আত্মার গর্ব আর নাহি মোর,চেয়ে তোর স্নিগ্ধশ্যাম মাতৃমুখ-পানেভালোবাসিয়াছি আমি ধূলিমাটি তোর।জন্মেছি যে মর্ত-কোলে ঘৃণা করি তারেছুটিব না স্বর্গ আর মুক্তি খুঁজিবারে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 144