আত্মছলনা | atmochholona Getting your Trinity Audio player ready... দোষী করিব না তোমারে, ব্যথিত মনের বিকারে,নিজেরেই আমি নিজে নিজে করি ছলনা। মনেরে বুঝাই বুঝি ভালোবাস, আড়ালে আড়ালে তাই তুমি হাস; স্থির জান, এ যে অবুঝের খেলা, এ শুধু মোহের রচনা।সন্ধ্যামেঘের রাগে অকারণে যত ভেসে-চলে-যাওয়া অপরূপ ছবি জাগে। সেইমতো ভাসে মায়ার আভাসে রঙিন বাষ্প মনের আকাশে, উড়াইয়া দেয় ছিন্ন লিপিতে বিরহমিলন-ভাবনা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 118