আজি      গন্ধবিধুর সমীরণে

       কার         সন্ধানে ফিরি বনে বনে।

                    আজি  ক্ষুব্ধ নীলাম্বর-মাঝে

                    এ কী  চঞ্চল ক্রন্দন বাজে।

                    সুদূর দিগন্তের সকরুণ সংগীত

                             লাগে মোর চিন্তায় কাজে–

                    আমি খুঁজি কারে অন্তরে মনে

                             গন্ধবিধুর সমীরণে।

 

       ওগো        জানি না কী নন্দনরাগে

       সুখে        উৎসুক যৌবন জাগে।

                    আজি  আম্রমুকুলসৌগন্ধ্যে,

                    নব-     পল্লব-মর্মর ছন্দে,

       চন্দ্র-কিরণ-সুধা-সিঞ্চিত অম্বরে

                    অশ্রু-সরস মহানন্দে

       আমি  পুলকিত কার পরশনে

              গন্ধবিধুর সমীরণে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago