আছি আমি বিন্দুরূপে | aachhi aami bindurupe Getting your Trinity Audio player ready... আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামীআছি আমি বিশ্বকেন্দ্রস্থলে। “আছি আমি’এ কথা স্মরিলে মনে মহান্ বিস্ময়আকুল করিয়া দেয়,স্তব্ধ এ হৃদয়প্রকাণ্ড রহস্যভারে। “আছি আর আছে’অন্তহীন আদি প্রহেলিকা, কার কাছেশুধাইব অর্থ এর! তত্ত্ববিদ্ তাইকহিতেছে,”এ নিখিলে আর কিছু নাই,শুধু এক আছে।’ করে তারা একাকারঅস্তিত্বরহস্যরাশি করি অস্বীকার।একমাত্র তুমি জান এ ভবসংসারেযে আদি গোপন তত্ত্ব, আমি কবি তারেচিরকাল সবিনয়ে স্বীকার করিয়াঅপার বিস্ময়ে চিত্ত রাখিব ভরিয়া।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 143