আগামী | Agami Getting your Trinity Audio player ready... জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ,আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ;মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকেমেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে।যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজেতবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মরধ্বনি বাজে,বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনাশিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা।আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতাউদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা:তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে,ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে।সংহত কঠিন ঝড়ে দৃঢ়প্রাণ প্রত্যেক শিকড়:শাখায় শাখায় বাধা, প্রত্যাহত হবে জানি ঝড়;অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানেজানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে।আগামী বসন্তে জেনো মিশে যাব বৃহতের দলে;জয়ধ্বনি কিশলয়ে: সম্বর্ধনা জনাবে সকলে।ক্ষুদ্র আমি তুচ্ছ নই- জানি আমি ভাবী বনস্পতি,বৃষ্টির, মাটির রসে পাই আমি তার তো সম্মতি।সেদিন ছায়ায় এসো: হানো যদি কঠিন কুঠারে,তবু তোমায় আমি হাতছানি দেবো বারে বারে;ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কূজনএকই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 93