অতিথি | otithi Getting your Trinity Audio player ready... প্রবাসের দিন মোর পরিপূর্ণ করি দিলে, নারী,মাধুর্যসুধায়; কত সহজে করিলে আপনারইদূরদেশী পথিকেরে; যেমন সহজে সন্ধ্যাকাশেআমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসেআমারে করিল অভ্যর্থনা; নির্জন এ বাতায়নেএকেলা দাঁড়ায়ে যবে চাহিলাম দক্ষিণ-গগনেঊর্ধ্ব হতে একতানে এল প্রাণে আলোকেরই বাণী–শুনিনু গম্ভীর স্বর, “তোমারে যে জানি মোরা জানি;আঁধারের কোল হতে যেদিন কোলেতে নিল ক্ষিতিমোদের অতিথি তুমি, চিরদিন আলোর অতিথি।’তেমনি তারার মতো মুখে মোর চাহিলে, কল্যাণী–কহিলে তেমনি স্বরে, “তোমারে যে জানি আমি জানি।’জানি না তো ভাষা তব, হে নারী, শুনেছি তব গীতি–“প্রেমের অতিথি কবি, চিরদিন আমারই অতিথি।’– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 95