ARTPOET.IN

অঞ্চলের বাতাস |oncholer batas

Getting your Trinity Audio player ready...

পাশ দিয়ে গেল চলি চকিতের প্রায়,

অঞ্চলের প্রান্তখানি ঠেকে গেল গায়,

শুধু দেখা গেল তার আধখানি পাশ–

শিহরি পরশি গেল অঞ্চলের বায়।

অজানা হৃদয়-বনে উঠেছে উচ্ছ্বাস,

অঞ্চলে বহিয়া এল দক্ষিণ বাতাস,

সেথা যে বেজেছে বাঁশি তাই শুনা যায়,

সেথায় উঠিছে কেঁদে ফুলের সুবাস।

কার প্রাণখানি হতে করি হায় হায়

বাতাসে উড়িয়া এল পরশ-আভাস।

ওগো কার তনুখানি হয়েছে উদাস।

ওগো কে জানাতে চাহে মরম বারতা।

দিয়ে গেল সর্বাঙ্গের আকুল নিশ্বাস,

বলে গেল সর্বাঙ্গের কানে কানে কথা॥

– 

Scroll to Top