হারিয়ে-যাওয়া | hariye jaoya Getting your Trinity Audio player ready... ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল ক’রে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্রমাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে, উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে। শুধাই তারে, “কী হয়েছে, বামী।”সে কেঁদে কয় নিচে থেকে, “হারিয়ে গেছি আমি।” তারায় ভরা চৈত্রমাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হল আকাশপানে চেয়েআমার বামীর মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচল্খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিবত যদি আলো, যদি হঠাৎ যেত থামিআকাশ ভরে উঠত কেঁদে, “হারিয়ে গেছি আমি।”– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 123