হঠাৎ মিলন | hothat milon Getting your Trinity Audio player ready... মনে পড়ে কবে ছিলাম একা বিজন চরে; তোমার নৌকা ভরা পালের ভরে সুদূর পারের হতে কোন্ অবেলার এল উজান স্রোতে। দ্বিধায় ছোঁওয়া তোমার মৌনীমুখে কাঁপতেছিল সলজ্জ কৌতুকে আঁচল-আড়ে দীপের মতো একটুখানি হাসি, নিবিড় সুখের বেদন দেহে উঠছিল নিশ্বাসি। দুঃসহ বিস্ময়ে ছিলাম স্তব্ধ হয়ে, বলার মতো বলা পাই নি খুঁজে; মনের সঙ্গে যুঝে মুখের কথার হল পরাজয়। তোমার তখন লাগল বুঝি ভয়,বাঁধন-ছেঁড়া অধীরতার এমন দুঃসাহসে গোপনে মন পাছে তোমায় দোষে। মিনতি উপেক্ষা করি ত্বরায় গেলে চলে “তবে আসি” এইটি শুধু ব’লে। তখন আমি আপন মনে যে-গান সারাদিন গেয়েছিলেম, তাহারি সুর রইল অন্তহীন। পাথর-ঠেকা নির্ঝর সে, তারি কলস্বর দূরের থেকে পূর্ণ করে বিজন অবসর। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 65