স্বাধীনতা তুমি | Swadhinata tumi Getting your Trinity Audio player ready... স্বাধীনতা তুমিরবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।স্বাধীনতা তুমিকাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানোমহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-স্বাধীনতা তুমিশহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভাস্বাধীনতা তুমিপতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।স্বাধীনতা তুমিফসলের মাঠে কৃষকের হাসি।স্বাধীনতা তুমিরোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।স্বাধীনতা তুমিমজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।স্বাধীনতা তুমিঅন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।স্বাধীনতা তুমিবটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীরশানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।স্বাধীনতা তুমিচা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।স্বাধীনতা তুমিকালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।স্বাধীনতা তুমিশ্রাবণে অকূল মেঘনার বুকস্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।স্বাধীনতা তুমিউঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।স্বাধীনতা তুমিবোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।স্বাধীনতা তুমিগৃহিণীর ঘন খোলা কালো চুল,হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।স্বাধীনতা তুমিখোকার গায়ের রঙিন কোর্তা,খুকীর অমন তুলতুলে গালেরৌদ্রের খেলা।স্বাধীনতা তুমিবাগানের ঘর, কোকিলের গান,বয়েসী বটের ঝিলিমিলি পাতা,যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।– শামসুর রাহমান Post Views: 463