ওই তমাল তালের বুকের কাছে ব্যথিত কে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে। ভেজা পাতায় ওই কাঁপে তার আদুল ঢলঢল কায়া। যার শীতল হাতের পুলক-ছোঁয়ায় কদমকলি শিউরে ওঠে, জুইকুঁড়ি সব নেতিয়ে পড়ে কেয়াবধূর ঘোমটা টুটে।
আহা! আজ কেন তার চোখের ভাষা বাদল-ছাওয়া ভাসা-ভাসা – জলে-ভাসা? দিগন্তরে ছড়িয়েছে সেই নিতল আঁখির নীল আবছায়া।