সে আমার জননী রে | se amar jononi re Getting your Trinity Audio player ready... ভৈরবী । রূপক কে এসে যায় ফিরে ফিরেআকুল নয়নের নীরে? কে বৃথা আশাভরে চাহিছে মুখ-‘পরে?সে যে আমার জননী রে! কাহার সুধাময়ী বাণীমিলায় অনাদর মানি? কাহার ভাষা হায় ভুলিতে সবে চায়?সে যে আমার জননী রে! ক্ষণেক স্নেহকোল ছাড়িচিনিতে আর নাহি পারি। আপন সন্তান করিছে অপমান–সে যে আমার জননী রে! পুণ্য কুটিরে বিষণ্ণকে ব’সে সাজাইয়া অন্ন? সে স্নেহ-উপহার রুচে না মুখে আর!সে যে আমার জননী রে!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 102