সৃষ্টিকর্ত্তা | Srishtikortta Getting your Trinity Audio player ready... কে সৃজিলা এ সুবিশ্বে,জিজ্ঞাসিব কারেএ রহস্য কথা,বিশ্বে,আমি মন্দমতি?পার যদি,তুমি দাসে কহ,বসুমতি;—দেহ মহা-দীক্ষা,দেবি,ভিক্ষা,চিনিবারেতাঁহায়,প্রসাদে যাঁর তুমি,রূপবতি,—ভ্রম অসম্ভ্রমে শূন্যে!কহ,হে আমারে,কে তিনি,দিনেশ রবি,করি এ মিনতি,যাঁর আদি জ্যোতিঃ,হেম-আলোক সঞ্চারেতোমার বদন,দেব,প্রত্যহ উজ্জ্বলে?অধম চিনিতে চাহে সে পরম জনে,যাঁহার প্রসাদে তুমি নক্ষত্র-মণ্ডলেকর কেলি নিশাকালে রজত-আসনে,নিশানাথ।নদকুল,কহ কলকলে,কিম্বা তুমি,অম্বুপতি,গম্ভীর স্বননে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 150