সিদ্ধি | Siddi Getting your Trinity Audio player ready... সিদ্ধি, জবাকুসুম সংকাশমাথার পিছনে ফেটে পড়ে দপ করে জ্বলে পূর্বাকাশ(…?) মাথায় রক্ত চড়ে সিদ্ধি, মহাদ্যুতি–তার মুখেচূর্ণ হয় যশের হাড়মাস হোমাগ্নিপ্রণীত দুটি হাতআমাতে সংযুক্ত হয়, বলে: বল তুই এই জলেস্থানেকী চাস? কেমনভাবে চাস? আমি নিরুত্তর থেকে দেখিসূর্য ফেটে পড়ে পূর্ণ ছাই ছাই ঘুরতে ঘুরতে পুনঃপুনএক সূর্য সহস্র জন্মায় সূর্যে সূর্যে আমি দেখতে পাইক্ষণমাত্র লেখনী থামছে না গণেশ, আমার সামনে বসেলিপিবদ্ধ করছেন আকাশ চক্রের পিছনে চক্রাকারফুটে উঠছে ব্রহ্মাজগৎ এ দৃশ্যের বিবরণকালেহে শব্দ, ব্রহ্মের মুখ, আমি শরীরে আলোর গতি পাইতোমাকেও এপার ওপার ভেদ করি, ফুঁড়ে চলে যাই…– জয় গোস্বামী Post Views: 161