শৃঙ্গার-রস | Shringar Ros Getting your Trinity Audio player ready... শুনিনু নিদ্রায় আমি,নিকুঞ্জ-কাননে,মনোহর বীণা-ধ্বনি;—দেখিনু সে স্থলেরূপস পুরুষ এক কুসুম-আসনে,ফুলের ঠৌপর শিরে,ফুল-মালা গলে।হাত ধরাধরি করি নাচে কুতূহলেচৌদিকে রমণী-চয়,কামাগ্নি-নয়নে,—উজলি কানন-রাজি বরাঙ্গ-ভূষণে,ব্রজে যথা ব্রজাঙ্গনা রাস-রঙ্গ-ছলে।সে কামাগ্নি-কণা লয়ে সে যুবক,হাসিজ্বালাইছে হিয়াবৃন্দে;ফুল-ধনুঃ ধরিহানিতেছে চারি দিকে বাণ রাশি রাশিকি দেব কি নর উভে জর জর করি!”কামদেব অবতার রস-কুলে আসি,শৃঙ্গার রসের নাম।”জাগিনু শিহরি।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 136