যশঃ | Yoshh Getting your Trinity Audio player ready... লিখিনু কি নাম মোর বিফল যতনেবালিতে,রে কাল,তোর সাগরের তীরে ?ফেন-চূড় জল-রাশি আসি কি রে ফিরে,মুছিতে তুচ্ছেতে ত্বরা এ মোর লিখনে ?অথবা খোদিনু তারে যশোগিরি-শিরে,গুণ-রূপ যন্ত্রে কাটি অক্ষর সুক্ষণেনারিবে উঠাতে যাহে,ধুয়ে নিজ নীরে,বিস্মৃতি,বা মলিনিতে মলের মিলনে?—শূন্য-জল জল-পথে জলে লোক স্মরে;দেব-শূন্য দেবালয়ে অদৃশ্যে নিবাসেদেবতা;ভস্মের রাশি ঢাকে বৈশ্বানরে।সেই রূপে,ধড় যবে পড়ে কাল-গ্রাসে,যশোরূপাশ্রমে প্রাণ মর্ত্ত্যে বাস করে;—কুযশে নরকে যেন সুযশে—আকাশে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 90