মূর্ত তোরা বসন্তকাল | murto tora bosontokale Getting your Trinity Audio player ready... মূর্ত তোরা বসন্তকাল মানব-লোকে সদ্য নবীন মাধুরীকে আনলি চোখে।পুরোনোকে ঝরিয়ে দেওয়ার মন্ত্র সাধা সরিয়ে দিলি জীবন-পথের জীর্ণ বাধা।ফুল ফোটানোর আনন্দগান এলি শিখে– কোথা থেকে ডাক দিয়েছিস মৌমাছিকে।চঞ্চল ওই প্রাণের ঘায়ে তরুণ তোরা উচ্ছলিয়া দিলি ধরার পাগলা-ঝোরাতাই আজি এই নব বরষ স্নেহভরে নবীন আশার বাহন তোদের আশিস্ করে।মানব-গৃহে তোরা প্রাণের প্রথম বাণী স্বর্গ হতে কলভাষায় দিলি আনি।মর্ত্য হতে আবার যেন দিনের শেষে স্বর্গ-পানে পূর্ণতর যায় ফিরে সে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 52