মুহূর্তে শতাব্দী | Muhurte Shotabdi Getting your Trinity Audio player ready... ওই বাড়ি, শিরীষের পাতায় আহত…এ-সত্য মৃত্যুর হিম ছোঁয়া দিয়ে তাকেব’লে যাবে, আজই নয়, কিন্তু কাল তোরমসৃণ চূড়াটি ভাঙবো, পলেস্তরা খশাবো পীযূষেভাঙবো, ভেঙে টুকরো করবো ইট কাঠ পাথর প্রতিমাশব্দের…শিরীষ তাই ছুঁয়ে গেলো মহিমা দুপুরেচুল-নাড়া খুশকি যেন, বালক বোকার পচা রাগনিতান্ত সামান্য তার ঝরে-পড়া ধেয়ানি শহরেমসজিদের পাশাপাশি, কাঁচা ফল রোদের উপরভয়ংকর ম্লান পাতা, তবু কত চোখ উন্নাসিকদ্যাখে ব্যস্ত চঞ্চল রঙিন চুড়ো-করা উড়ো মেয়েপাগল একটি শুধু স্পৃষ্ট হয় হেমন্তবিদ্যুতেবলে, থাকো, চেয়ে থাকো, মৃত্যু এসে দাঁড়াবে এখানেপুলিশের মতো স্পষ্ট, হেমন্তের পাতায় আহতথাকো, তুমি চেয়ে থাকো–মুহূর্তে শতাব্দী সৃষ্টি হবে।– শক্তি চট্টোপাধ্যায় Post Views: 146