মুহূর্তকে | Muhurtoke Getting your Trinity Audio player ready... এমন মুহূর্ত এসেছিলএকদিন আমার জীবনেযে মহূর্তে মনে হয়েছিলসার্থক ভুবনে বেঁচে থাকাঃকালের আরণ্য পদপাতঘটেছিল আমার গুহায়।জরাগ্রস্ত শীতের পাতারাউড়ে এসেছিল কোথা থেকে,সব কিছু মিশে একাকারকাল-বোশেখীর পদার্পণেসেদিন হাওয়ায় জমেছিলঅদ্ভুত রোমাঞ্চ দিকে দিকে;আকাশের চোখে আশীর্বাদ,চুক্তি ছিল আমৃত্যু জীবনে।সে সব মুহূর্তগুলো আজোপ্রাণের অষ্পষ্ট প্রশাখায়ফোটায় সবুজ ফুল,উড়ে আসে কাব্যের মৌমাছি।অসংখ্য মুহূর্তে গ’ড়ে তোলাস্বপ্ন-দুর্গ মুহূর্তে চুরমার।আজ কক্ষচ্যুত ভাবি আমিমুহূর্তকে ভুলে থাকা বৃথা; –যে মুহূর্ত অদৃশ্য প্লাবনেটেনে নিয়ে যায় কান্তরে।আজ আছি নক্ষত্রের দলে,কাল জানি মুহূর্তের টানেভেসে যাব সূর্যের সভায়,ক্ষুব্ধ কালো ঝড়ের জাহাজে।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 184