মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য | muktobatayon prante jonoshunyo Getting your Trinity Audio player ready... মুক্তবাতায়নপ্রান্তে জনশূন্য ঘরেবসে থাকি নিস্তব্ধ প্রহরে,বাহিরে শ্যামল ছন্দে উঠে গানধরণীর প্রাণের আহ্বান;অমৃতের উৎসস্রোতেচিত্ত ভেসে চলে যায় দিগন্তের নীলিম আলোতে।কার পানে পাঠাইবে স্তুতিব্যগ্র এই মনের আকূতি,অমূল্যেরে মূল্য দিতে ফিরে সে খুঁজিয়া বাণীরূপ,করে থাকে চুপ,বলে,আমি আনন্দিত– ছন্দ যায় থামি–বলে, ধন্য আমি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 49