মিথ্যা আমি কী সন্ধানে | mithya ami ki sondhane Getting your Trinity Audio player ready... মিথ্যা আমি কী সন্ধানে যাব কাহার দ্বার।পথ আমারে পথ দেখাবে, এই জেনেছি সার।শুধাতে যাই যারি কাছে,কথার কি তার অন্ত আছে।যতই শুনি চক্ষে ততই লাগায় অন্ধকার। পথের ধারে ছায়াতরু নাই তো তাদের কথা,শুধু তাদের ফুল-ফোটানো মধুর ব্যাকুলতা।দিনের আলো হলে সারাঅন্ধকারে সন্ধ্যাতারাশুধু প্রদীপ তুলে ধরে কয় না কিছু আর। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 51