মার্শাল তিতোর প্রতি | Marshal Titor Proti Getting your Trinity Audio player ready... মার্শাল তিতোর প্রতি কমরেড, তুমি পাঠালে ঘোষণা দেশান্তরে,কুটিরে কুটিরে প্রতিধ্বনি,—তুলেছে মুক্তি দারুণ তুফান প্রাণের ঝড়েতুমি শক্তির অটুট খনি৷কমরেড, আজ কিষাণ শ্রমিক তোমার পাশেতুমি যে মুক্তি রটনা করো,তারাই সৈন্য : হাজারে হাজারে এগিয়ে আসেতোমার দু’পাশে সকলে জড়ো৷হে বন্ধু, আজ তুমি বিদ্যুৎ অন্ধকারেসে আলোয় দ্রুত পথকে চেনা :সহসা জনতা দৃপ্ত গেরিলা—অত্যাচারে,দৃঢ় শত্রুর মেটায় দেনা৷তোমার মন্ত্র কোণে কোণে ফেরে সংগোপনেপথচারীদের ক্ষিপ্রগতি;মেতেছে জনতা মুক্তির দ্বার উদঘাটনে :—ভীরু প্রস্তাবে অসম্মতি৷ফসলের ক্ষেতে শত্রু রক্ত-সেচন করে,মৃত্যুর ঢেউ কারখানাতে—তবুও আকাশ ভরে আচমকে আর্তস্বরে :শত্রু নিহত স্তব্ধ রাতে৷প্রবল পাহাড়ে গোপন যুদ্ধ সঞ্চারিতদৃঢ় প্রতিজ্ঞা মুখর গানে,বিপ্লবী পথে মিলেছে এবার বন্ধু তিতো :মুক্তির ফৌজ আঘাত হানে৷শত্রু শিবিরে লাগানো আগুনে বাঁধন পোড়ে—অগ্নি ইশারা জনান্তিকে!ধ্বংসস্তূপে আজ মুক্তির পতাকা ওড়েভাঙার বন্যা চতুর্দিকে৷নামে বসন্ত, পাইন বনের শাখায় শাখায়গাঢ়-সংগীত তুষারপাতে,অযুত জীবন ঘনিষ্ঠ দেহে সামনে তাকায় :মারণ-অস্ত্র সবল হাতে৷লক্ষ জনতা রক্তে শপথ রচনা করে—‘আমরা নই তো মৃত্যুভীত,তৈরি আমরা; যুগোশ্লাভের প্রতিটি ঘরেতুমি আছ জানি বন্ধু তিতো৷’তোমার সেনানী পথে প্রান্তরে দোসর খোঁজে :‘কোথায় কে আছ মুক্তিকামী?’ক্ষিপ্ত করেছে তোমার সে ডাক আমাকেও যেতাইতো তোমার পেছনে আমি॥-সুকান্ত ভট্টাচার্য Post Views: 102