মানের আসন আরামশয়ন | maner ason aramshoyon Getting your Trinity Audio player ready... মানের আসন, আরামশয়ন নয় তো তোমার তরে। সব ছেড়ে আজ খুশি হয়ে চলো পথের ‘পরে। এসো বন্ধু তোমরা সবে একসাথে সব বাহির হবে, আজকে যাত্রা করব মোরা অমানিতের ঘরে। নিন্দা পরব ভূষণ করে কাঁটার কণ্ঠহার, মাথায় করে তুলে লব অপমানের ভার। দুঃখীর শেষ আলয় যেথা সেই ধুলাতে লুটাই মাথা, ত্যাগের শূন্যপাত্রটি নিই আনন্দরস ভরে। Post Views: 60