মানসপ্রতিমা | manasprotima Getting your Trinity Audio player ready... ইমনকল্যাণ তুমি সন্ধ্যার মেঘ শান্ত সুদূর আমার সাধের সাধনা,মম শূন্য-গগন-বিহারী!আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা–তুমি আমারি যে তুমি আমারি,মম অসীম-গগন-বিহারী! মম হৃদয়-রক্ত-রঞ্জনে তব চরণ দিয়েছি রাঙিয়া,অয়ি সন্ধ্যা-স্বপন-বিহারী!তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুঃখ ভাঙিয়া–তুমি আমারি যে তুমি আমারিমম বিজন-জীবন-বিহারী! মম মোহের স্বপন-অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়েঅয়ি মুগ্ধ-নয়ন-বিহারী!মম সংগীতে তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে–তুমি আমারি যে তুমি আমারি,মম জীবন-মরণ-বিহারী!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 128