মাধবী | madhobi Getting your Trinity Audio player ready... বসন্তের জয়রবেদিগন্ত কাঁপিল যবে মাধবী করিল তার সজ্জা।মুকুলের বন্ধ টুটেবাহিরে আসিল ছুটে, ছুটিল সকল তার লজ্জা।অজানা পার্শ্বে লাগিনিশি নিশি ছিল জাগি, দিনে দিনে ভরেছিল অর্ঘ্য।কাননের একভিতেনিভৃত পরানটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ।ফাল্গুন পবনরথেযখন বনের পথে জাগাল মর্মর-কলছন্দ,মাধবী সহসা তারসঁপি দিল উপহার, রূপ তার, মধু তার, গন্ধ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 87