আমার মনের ভিতরে ছায়া আলো এসে পড়ে; যেইসব অনুভূতি ঝরে গেছে তাদের কঙ্কাল নদীকে দিয়েছি আমি-বিকেলকে-নক্ষত্রের দাহনে বিশাল আকাশকে; ফিরে আসে নবদিকচিহ্ন নিয়ে মর্মের ভিতরে।
সময়ের ঢের উৎস গ্রন্থ ছবি মননের পদ্ধতি সব নিয়ে যায় হৃদয়কে যেন কোন্ শেষ অনুশীলনের পানে; অন্তহীন অন্ধকার রয়ে গেছে হয়তো সেখানে: অসীম আলোর মতো তবুও করেছি অনুভব।