মধ্যাহ্নে নগর-মাঝে | madhyaahne nagar maajhe Getting your Trinity Audio player ready... মধ্যাহ্নে নগর-মাঝে পথ হতে পথেকর্মবন্যা ধায় যবে উচ্ছলিত স্রোতেশত শাখা-প্রশাখায়, নগরের নাড়ীউঠে স্ফীত তপ্ত হয়ে, নাচে সে আছাড়িপাষাণভিত্তির ‘পরে– চৌদিক আকুলিধায় পান্থ, ছুটে রথ, উড়ে শুষ্ক ধুলি–তখন সহসা হেরি মুদিয়া নয়নমহাজনারণ্য-মাঝে অনন্ত নির্জনতোমার আসনখানি– কোলাহল-মাঝেতোমার নিঃশব্দ সভা নিস্তব্ধে বিরাজে।সব দুঃখে, সব সুখে, সব ঘরে ঘরে,সব চিত্তে সব চিন্তা সব চেষ্টা ‘পরেযতদূর দৃষ্টি যায় শুধু যায় দেখা,হে সঙ্গবিহীন দেব, তুমি বসি একা!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 55