মধুসন্ধায়ী – ৪ | modhusondhayi 4 Getting your Trinity Audio player ready... দূর হতে কয় কবি,“জয় জয় মাংপবী,কমলাকানন তব না হউক শূন্য।গিরিতটে সমতটেআজি তব যশ রটে,আশারে ছাড়ায়ে বাড়ে তব দানপুণ্য।তোমাদের বনময়অফুরান যেন রয়মৌচাক-রচনায় চিরনৈপুণ্য।কবি প্রাতরাশে তারনা করুক মুখভার,নীরস রুটির গ্রাসে না হোক সে ক্ষুণ্ন।’আরবার কয় কবি,“জয় জয় মাংপবী,টেবিলে এসেছে নেমে তোমার কারুণ্য।রুটি বলে জয়-জয়,লুচিও যে তাই কয়,মধু যে ঘোষণা করে তোমারই তারুণ্য।’– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 126