ভার | bhar Getting your Trinity Audio player ready... টুনটুনি কহিলেন, রে ময়ূর, তোকেদেখে করুণায় মোর জল আসে চোখে।ময়ূর কহিল, বটে! কেন, কহ শুনি,ওগো মহাশয় পক্ষী, ওগো টুনটুনিটুনটুনি কহে, এ যে দেখিতে বেআড়া,দেহ তব যত বড়ো পুচ্ছ তারে বাড়া।আমি দেখো লঘুভারে ফিরি দিনরাত,তোমার পশ্চাতে পুচ্ছ বিষম উৎপাত।ময়ূর কহিল, শোক করিয়ো না মিছে,জেনো ভাই, ভার থাকে গৌরবের পিছে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 95