ভাঙন | bhangon Getting your Trinity Audio player ready... কোন্ ভাঙনের পথে এলে আমার সুপ্ত রাতে।ভাঙল যা তাই ধন্য হল নিঠুর চরণ-পাতে।রাখব গেঁথে তারে কমলমণির হারে,দুলবে বুকে গোপন বেদনাতে।সেতারখানি নিয়েছিলে অনেক যতনভরে–তার যবে তার ছিন্ন হল ফেললে ভূমি-‘পরে।নীরব তাহার গান রইল তোমার দান–ফাগুন-হাওয়ার মর্মে বাজে গোপন মত্ততাতে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 112