ARTPOET.IN

ব্রিজটার প্ল্যান দিল | bridge tar plan dilo

Getting your Trinity Audio player ready...

ব্রিজটার প্ল্যান দিল

            বড়ো এন্‌জিনিয়ার

ডিস্ট্রিক্‌ট্‌ বোর্ডের

            সবচেয়ে সীনিয়ার।

          নতুন রকম প্ল্যান

          দেখে সবে অজ্ঞান,

বলে, ‘এই চাই, এটা

            চিনি নাই-চিনি আর।’

 

     ব্রিজখানা গেল শেষে

     কোন্‌ অঘটন দেশে,

          তার সাথে গেছে ভেসে

              ন হাজার গিনি আর।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

 
Scroll to Top