ARTPOET.IN

বেলা আটটার কমে | bela attar kome

Getting your Trinity Audio player ready...

বেলা আটটার কমে

     খোলে না তো চোখ সে।

সামলাতে পারে না যে

     নিদ্রার ঝোঁক সে।

   জরিমানা হলে বলে,–

     ‘এসেছি যে মা ফেলে,

   আমার চলে না দিন

     মাইনেটা না পেলে।

   তোমার চলবে কাজ

     যে ক’রেই হোক সে,

   আমারে অচল করে

      মাইনের শোক সে।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top