ARTPOET.IN

বেদনা দিবে যত | bedona dibe joto

Getting your Trinity Audio player ready...

বেদনা দিবে যত

     অবিরত    দিয়ো গো।

তবু এ ম্লান হিয়া

     কুড়াইয়া   নিয়ো গো।

যে ফুল আনমনে

     উপবনে    তুলিলে

কেন গো হেলাভরে

     ধুলা-‘পরে ভুলিলে

বিঁধিয়া তব হারে

     গেঁথো তারে   প্রিয় গো।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top