বেদনায় সারা মন | bedonay sara mon Getting your Trinity Audio player ready... বেদনায় সারা মন করতেছে টনটন্ শ্যালী কথা বলল না সেই বৈরাগ্যে।মরে গেলে ট্রাস্টিরা করে দিক বণ্টন বিষয়-আশয় যত– সবকিছু যাক গে।উমেদারি-পথে আহা ছিল যাহা সঙ্গী–কোথা সে শ্যামবাজার কোথা চৌরঙ্গি– সেই ছেঁড়া ছাতা চোরে নেয় নাই ভাগ্যে–আর আছে ভাঙা ঐ হ্যারিকেন লণ্ঠন, বিশ্বের কাজে তারা লাগে যদি লাগ্ গে। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 85