বিশ্বধরণীর এই বিপুল কুলায় | bishwodhoronir ei bipul kulay Getting your Trinity Audio player ready... বিশ্বধরণীর এই বিপুল কুলায়সন্ধ্যা– তারি নীরব নির্দেশেনিখিল গতির বেগ ধায় তারি পানে।চৌদিকে ধূসরবর্ণ আবরণ নামে।মন বলে, ঘরে যাব–কোথা ঘর নাহি জানে।দ্বার খোলে সন্ধ্যা নিঃসঙ্গিনী,সম্মুখে নীরন্ধ্র অন্ধকার।সকল আলোর অন্তরালেবিস্মৃতির দূতীখুলে নেয় এ মর্তের ঋণ-করা সাজসজ্জা যত–প্রক্ষিপ্ত যা-কিছু তার নিত্যতার মাঝেছিন্ন জীর্ণ মলিন অভ্যাস।আঁধারে অবগাহন-স্নানেনির্মল করিয়া দেয় নবজন্ম নগ্ন ভূমিকারে।জীবনের প্রান্তভাগেঅন্তিম রহস্যপথে দেয় মুক্ত করিসৃষ্টির নূতন রহস্যেরে।নব জন্মদিন তারে বলিআঁধারের মন্ত্র পড়ি সন্ধ্যা যারে জাগায় আলোকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 60