বিশ্বজোড়া ফাঁদ পেতেছ | bishwajora phad petechho Getting your Trinity Audio player ready... বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি–আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি।কেন জানি আপনা ভুলেবারেক হৃদয় যায় যে খুলে, বারেক তারে ঢাকি–আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি।বাহির আমার শুক্তি যেন কঠিন আবরণ–অন্তরে মোর তোমার লাগি একটি কান্না-ধন।হৃদয় বলে তোমার দিকেরইবে চেয়ে অনিমিখে, চায় না কেন আঁখি–আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 57