বিবাহের পঞ্চম বরষে | bibaher ponchom boroshe Getting your Trinity Audio player ready... বিবাহের পঞ্চম বরষেযৌবনের নিবিড় পরশেগোপন রহস্যভরেপরিণত রসপুঞ্জ অন্তরে অন্তরেপুষ্পের মঞ্জরী হতে ফলের স্তবকেবৃন্ত হতে ত্বকেসুবর্ণবিভায় ব্যাপ্ত করে।সংবৃত সুমন্দ গন্ধ অতিথিরে ডেকে আনে ঘরে।সংযত শোভায়পথিকের নয়ন লোভায়।পাঁচ বৎসরের ফুল্ল বসন্তের মাধবীমঞ্জরিমিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি;মধু সঞ্চয়ের পরমধুপেরে করিল মুখর।শান্ত আনন্দের আমন্ত্রণেআসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।বিবাহের প্রথম বৎসরেদিকে দিগন্তরেসাহানায় বেজেছিল বাঁশি,উঠেছিল কল্লোলিত হাসি,আজ স্মিতহাস্য ফুটে প্রভাতের মুখেনিঃশব্দ কৌতুকে।বাঁশি বাজে কানাড়ায় সুগভীর তানেসপ্তর্ষির ধ্যানের আহ্বানে।পাঁচ বৎসরের ফুল্ল বিকশিত সুখস্বপ্নখানিসংসারের মাঝখানে পূর্ণতার স্বর্গ দিল আনি।বসন্তপঞ্চম রাগ আরম্ভেতে উঠেছিল বাজি,সুরে সুরে তালে তালে পূর্ণ হয়ে উঠিয়াছে আজি।পুষ্পিত অরণ্যতলে প্রতি পদক্ষেপেমঞ্জীরে বসন্তরাগ উঠিতেছে কেঁপে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 65