ARTPOET.IN

বিকেলবেলার দিনান্তে মোর | bikelbelar dinante mor

Getting your Trinity Audio player ready...

বিকেলবেলার দিনান্তে মোর

     পড়ন্ত এই রোদ

পুবগগনের দিগন্তে কি

     জাগায় কোনো বোধ?

লক্ষকোটি আলোবছর-পারে

   সৃষ্টি করার যে বেদনা

     মাতায় বিধাতারে

হয়তো তারি কেন্দ্র-মাঝে

     যাত্রা আমার হবে–

অস্তবেলার আলোতে কি

     আভাস কিছু রবে?

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top