বাদল | baadal Getting your Trinity Audio player ready... একলা ঘরে বসে আছি, কেউ নেই কাছে, সারাটা দিন মেঘ করে আছে। সারাদিন বাদল হল, সারাদিন বৃষ্টি পড়ে,সারাদিন বইছে বাদল-বায়! মেঘের ঘটা আকাশভরা, চারি দিকে আঁধার-করা,তড়িৎ-রেখা ঝলক মেরে যায়। শ্যামল বনের শ্যামল শিরে মেঘের ছায়া নেমেছে রে,মেঘের ছায়া কুঁড়েঘরের ‘পরে, ভাঙাচোরা পথের ধারে ঘন বাঁশের বনের ধারেমেঘের ছায়া ঘনিয়ে যেন ধরে। বিজন ঘরে বাতায়নে সারাটা দিন আপন মনেবসে বসে বাইরে চেয়ে দেখি, টুপুটুপু বৃষ্টি পড়ে, পাতা হতে পাতায় ঝরে,ডালে বসে ভেজে একটি পাখি। তালপুকুরে জলের ‘পরে বৃষ্টিবারি নেচে বেড়ায়,ছেলেরা মেতে বেড়ায় জলে, মেয়েগুলি কলসী নিয়ে চলে আসে পথ দিয়ে,আঁধারভরা গাছের তলে তলে! কে জানে কী মনেতে আশ, উঠছে ধীরে দীর্ঘনিশ্বাস,বায়ু উঠে শ্বসিয়া শ্বসিয়া। ডালপালা হা হা করে, বৃষ্টিবিন্দু ঝরে পড়ে,পাতা পড়ে খসিয়া খসিয়া।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 137