বাতাবির চারা | batabir chara Getting your Trinity Audio player ready... একদিন শান্ত হলে আষাঢ়ের ধারাবাতাবির চারাআসন্ন-বর্ষণ কোন্ শ্রাবণ প্রভাতেরোপন করিলে নিজহাতেআমার বাগানে।বহুকাল গেল চলি; প্রখর পৌষের অবসানেকুহেলি ঘুচাল যবে কৌতূহলী ভোরের আলোকে,সহসা পড়িল চোখ,–হেরিনু শিশিরে ভেজা সেই গাছেকচিপাতা ধরিয়াছে,যেন কী আগ্রহেকথা কহে,যে-কথা আপনি শুনে পুলকেতে দুলে;যেমন একদা কবে তমসার কূলেসহসা বাল্মীকি মুনিআপনার কণ্ঠ হতে আপন প্রথম ছন্দ শুনি’আনন্দ সঘনগভীর বিস্ময়ে নিমগন।কোথায় আছ না-জানি এ সকালেকী নিষ্ঠুর অন্তরালে, —সেথা হতে কোনো সম্ভাষণপরশে না এ প্রান্তের নিভৃত আসন।হেনকালে অকস্মাৎ নিঃশব্দের অবহেলা হতেপ্রকাশিল অরুণ আলোতেএ কয়টি কিশলয়।এরা যেন সেই কথা কয়বলিতে পারিতে যাহা তবু না বলিয়াচলে গেছে প্রিয়া।সেদিন বসন্ত ছিল দূরেআকাশ জাগেনি সুরে,অচেনার যবনিকা কেঁপেছিল ক্ষণে ক্ষণেতখনো যায়নি সরে দুরন্ত দক্ষিণ সমীরণে।প্রকাশের উচ্ছৃঙ্খল অবকাশ না ঘটিতেপরিচয় না রটিতে,ঘণ্টা গেল বেজেঅব্যক্তের অনালোকে সায়াহ্নে গিয়েছ সভা ত্যেজে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 161